- ৩৩। জনসেবক
- ৩৪। প্রয়োগকারী কর্মকর্তার জবাবদিহিতা
- ৩৫। এই আইনের বিধানাবলীর অতিরিক্ততা
- ৩৬। বিধি প্রণয়নের ক্ষমতা
- ৩৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
সপ্তম অধ্যায় : বিবিধ ( পারিবারিক সহিংসতা আইন, ২০১০ )
৩৩। জনসেবক
এই আইনের অধীন কার্য সম্পাদনের ক্ষেত্রে প্রয়োগকারী কর্মকর্তা Penal Code, 1860 এর section 21 এর জনসেবক (Public servant) অভিব্যক্তিটি যে অর্থেব্যবহৃত হইয়াছে সেই অর্থে জনসেবক বলিয়া গণ্য হইবে।
৩৪। প্রয়োগকারী কর্মকর্তার জবাবদিহিতা
আদালত কর্তৃক প্রদত্ত কোন আদেশ যদি প্রয়োগকারী কর্মকর্তা পালন করিতে অস্বীকার করেন, অবহেলা করেন বা ব্যর্থ হন এবং তিনি উহার উপযুক্ত কারণ দর্শাইতে না পারেন তাহা হইলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
৩৫। এই আইনের বিধানাবলীর অতিরিক্ততা
এই আইনের বিধানাবলী অন্যান্য আইনের কোন বিধানের ব্যত্যয়ে না হইয়া উহার অতিরিক্ত হইবে।
৩৬। বিধি প্রণয়নের ক্ষমতা
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।
৩৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে :
তবে শর্ত থাকে যে, বাংলা পাঠ ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।