16 Oct 2026 +880 1886 456688
image

Laws & Rules

বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬
Click here for Deep-Dive

বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬

ষষ্ঠ অধ্যায় : বিবিধ ( )
১৫। অস্পষ্টতা দূরীকরণ

এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা দেখা দিলে সরকার, গেজেট প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বিধানাবলির সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্তরূপ স্পষ্টীকরণ করিতে পারিবে।

১৬। বিধি প্রণয়নের ক্ষমতা

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময় সময়, বিধি প্রণয়ন করিতে পারিবে।

১৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

(১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে।

(২) ইংরেজি পাঠ এবং মূল বাংলা পাঠের মধ্যে বিরোধ দেখা দিলে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

১৮। রহিতকরণ ও হেফাজত

(১) বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬ (২০২৬ সালের ০৮ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশ এর অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

img